1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূর ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান দাউদকান্দিতে যুবদলের বিশাল গণমিছিল ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের বার্তা নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য: ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ নগরীতে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের তরুণদের অগ্রণী ভূমিকায় গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান ড. খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীর ব্যবহার নয়—তারেক রহমানের স্পষ্ট অঙ্গীকার অপপ্রচারের জবাবে ‘এন্টি-মিসাইল’ উপমা, সিলেটে জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ রমজানের প্রস্তুতি হোক আধ্যাত্মিক—বাহ্যিক নয় ভারত–যুক্তরাষ্ট্রের ইনসাফ আমরা চাই না: চরমোনাই পীর রাজধানীতে দুই দিনে ১৪ জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান

জি এম সিরাজের নেতৃত্বে মিছিলে আওয়ামীলীগের হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬৩ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত অবরোধের ৫ম ভাগের প্রথম দিনে শেরপুর উপজেলা বিএনপির মিছিলে আওয়ামীলীগের হামলা। পরে আওয়ামীলীগ বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া।

বুধবার (১৫ নভেম্বর) সকাল ৮ ঘটিকা থেকে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিএনপির দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকেন। পরে সাড়ে ১১ ঘটিকার দিকে সাবেক সাংসদ ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা জিএম সিরাজের নেতৃত্বে প্রায় ৫ হাজার নেতাকর্মী মিলে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন। মিছিলে অংশ নেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোমিন ও শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

জিএম সিরাজের নেতৃত্বে মিছিলটি শুরু করা হলে আওয়ামীলীগের মিছিলটি পেছন থেকে অতর্কিত আক্রমণ করে। এসময় আওয়অমীলীগ ও বিএনপির মিছিল থেকে ইট পাটেকেল মারতে থাকে। পরে আওয়ামীলীগের মিছিলটি বিএনপির মিছিলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে আ্রওয়ামীলীগের মিছিলটি স্লোগান দিয়ে ফিরে আসার সময়েএকটি দোকানের ভিতরে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঐ দোকান ভাংচুর করে এবং কয়েকজন বিএনপির নেতাকর্মীদের মেরে আহত করেন। পরে আওয়ামীলীগের মিছিলটি বিএনপির দলীয় কার্যালয়ের মাইক, বেশ কয়েকটি মোটরসাইকেল, আসবাবপত্র ও জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়ার ছবি ভাংচুর করেন। পরে আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং শেরপুর থানার পুলিশ মিলে পরিস্থিতি শান্ত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত শেরপুর আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা অবস্থা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com