1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
*শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র

আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৭৯ বার দেখা হয়েছে

জানা যায়, সোমবার রাতে মঠবাড়িয়া পৌরসভার সামনে থেকে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সমর্থক মো. সোহেলকে একটি অপহরণ মামলায় আটক করা হয়। আটকের পর পরই উপজেলা চেয়ারম্যান এর সাথে থাকা ৩০ থেকে ৪০ জন কর্মী সমর্থক পুলিশের কাছ থেকে সোহেলকে ছিনিয়ে নিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় আসামি ছিনতাইয়ের ঘটনাটি রেকর্ড হয়। ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও তার সাথে থাকা লোকজন পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। এক পর্যায় পুলিশের কাছে থেকে একজনকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে ২৭ জন নামীয় ও অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে রাতে সোহেলসহ ১১ জনকে গ্রেপ্তার করে। সোহেলের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় ১৭ টি মামলা রয়েছে।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান প্রেস ব্রিফিংয়ে জানান, পুলিশের কাজে বাধা প্রদান, পুলিশকে আহত করা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় আলাদা মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। তিনি আরো জানান, ঘটনার সাথে উপজেলা চেয়ারম্যান বা অন্য কারো ভূমিকা কতটুকু তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com