1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০ বছর পর বরিশালে তারেক রহমান, দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল

সায়েম সোবহান আনভীর দ্বিতীয়বার বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে
দেশের জুয়েলারি শিল্প উন্নয়নের রূপকার ও শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বার ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। দেশের খ্যাতনামা উদ্যমী শিল্প উদ্যোক্তা সায়েম সোবহান আনভীর ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় সারাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাজুসের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশের ঐতিহ্যবাহী প্রাচীণ জুয়েলারি প্রতিষ্ঠান জড়োয়া হাউজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাদল চন্দ্র রায়।
বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন কাজল। এ সময় উপস্থিত ছিলেন বাজুস নির্বাচন বোর্ডের সদস্য এফবিসিসিআই পরিচালক ও জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: ইকবাল হোসাইন চৌধুরী জুয়েল এবং এফবিসিসিআই পরিচালক মোঃ রকিবুল আলম (দীপু)। তাঁদের স্বাক্ষরিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল বাজুসের নোটিস বোর্ডে প্রকাশ করা হয়। বাজুস নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইর সিনিয়র সহপ্রেসিডেন্ট আমিন হেলালী। আপিল বোর্ডের দুই সদস্য ছিলেন এফবিসিসিআইর সাবেক পরিচালক এম জি আর নাসির মজুমদার ও বাজুসের প্যানেল ল’ইয়ার অ্যাডভোকেট মো. শাহজামান ফিরোজ (তুহিন)
নির্বাচনের ফলাফল ঘোষণাকালে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, বাজুস অফিসের সবার সহযোগিতায় আমরা ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করছি নতুন কমিটি দেশের জুয়েলারি খাতে যেসব সমস্যা আছে তা সামাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, আমার বিশ্বাস যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের এ কমিটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পরিচিতি এবং বাংলাদেশের পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে। আমরা আনন্দিত আপনারা যাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দেশের জুয়েলারি সেক্টরকে নতুনভাবে সামনে উপস্থাপন করার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি। জুয়েলারি খাতে যেসব সমস্যা আছে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সেসব সমস্যার সমাধান করবেন বলে আমরা প্রত্যাশা করি।’
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস নির্বাচন বোর্ড ঘোষিত চূড়ান্ত ফলের তথ্যানুযায়ী সংগঠনটির ২০২৩-২০২৫ মেয়াদে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে নির্বাচিত সাতজন সহপ্রেসিডেন্ট হলেন- অলংকার নিকেতন (প্রা:) লিমিটেডের কর্ণধার এম এ হান্নান আজাদ, মেসার্স দি আপন জুয়েলার্সের কর্ণধার গুলজার আহমেদ, দি আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী নাজনীন ইসলাম, জুয়েলারী হাউজের কর্ণধার মোঃ রিপনুল হাসান, গোল্ড ওয়ার্ল্ডের কর্ণধার মাসুদুর রহমান, মেসার্স রিজভী জুয়েলার্সের কর্ণধার মো: জয়নাল আবেদীন খোকন, ফেন্সী ডায়মন্ডের কর্ণধার সমিত ঘোষ অপু।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন জড়োয়া হাউজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাদল চন্দ্র রায়। এ কমিটিতে নির্বাচিত নয়জন সহস¤পাদক হলেন- বায়তুল জুয়েলার্সের কর্ণধার মোঃ মজিবর রহমান বেলাল, দি ডায়মন্ড সীর কর্ণধার মোঃ ইমরান চৌধুরী, মনিমালা জুয়েলার্সের কর্ণধার মো: তাজুল ইসলাম, গোল্ড কিং জুয়েলার্সের কর্ণধার এনামুল হক ভুঞা লিটন, আফতাব জুয়েলার্সের কর্ণধার উত্তম ঘোষ, মেসার্স আলভী জুয়েলার্সের কর্ণধার মোস্তফা কামাল, জারা গোল্ডের কর্ণধার কাজী নাজনীন হোসেন জারা, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মোঃ আসলাম খান অপু, গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্সের কর্ণধার ফরিদা হোসেন। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জায়া গোল্ড এন্ড ডায়মন্ড লিমিটেডের কর্ণধার উত্তম বণিক।

নবনির্বাচিত কমিটিতে ১৬ জন সদস্য হলেন- ডায়মন্ড হাউজের কর্ণধার ও বাজুসের সাবেক প্রেসিডেন্ট ডা. দিলীপ কুমার রায়, সিরাজ জুয়েলার্সের কর্ণধার ডাঃ দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নিউ জেনারেল জুয়েলার্সের কর্ণধার আনোয়ার হোসেন, পি সি চন্দ্র জুয়েলার্সের কর্ণধার পবিত্র চন্দ্র ঘোষ, গীতাঞ্জলী জুয়েলার্সের কর্ণধার পবন কুমার আগরওয়াল, মেসার্স বৈশাখী জুয়েলার্সের কর্ণধার নারায়ন চন্দ্র দে, ভেনাস জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিধান মালাকার, রহমান জুয়েলার্সের কর্ণধার মো: মজিবর রহমান খান, আলনুর জুয়েলার্সের কর্ণধার মোঃ ওয়াহিদুজ্জামান, দি পার্ল ওয়েসিস জুয়েলার্সের ম্যানেজিং পার্টনার জয়দেব সাহা, মেসার্স সাজনী জুয়েলার্সের কর্ণধার ইকবাল উদ্দিন, রিয়া জুয়েলার্সের কর্ণধার মোঃ ছালাম, গৌরব জুয়েলার্সের কর্ণধার গণেশ দেবনাথ, মেসার্স স্বর্ণালী জুয়েলার্সের কর্ণধার হাজী মোঃ শামছুল হক ভুঞা, আদর জুয়েলার্সের কর্ণধার মোঃ নাজমুল হুদা লতিফ এবং ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেকনোলজির কর্ণধার মোঃ আলী হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com