1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সারা দেশে বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীস আলম।

বিএনপির ডাকে গত রোববার হরতালের পর আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) পর্যন্ত অবরোধ চলছে। তবে মাঠে বিএনপির নেতাকর্মীদের তৎপরতা কম। তবে, রাজপথে আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

অন্যদিকে, অবরোধকে কেন্দ্র করে সড়কে যানবহন চলাচল তুলনামূলক কম। চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। তবে, পর্যাপ্ত যাত্রী পেলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।

ওসি শেখ মুহসীস আলম বলেন, ‘চাঁদপুর শহরে কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্ন স্থান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com