1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক

মুন্সিগঞ্জে মিছিল শেষে বিএনপির দুই নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মুন্সিগঞ্জে হরতালকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন মুক্তারপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এতে অংশ নেয় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এসময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এদিকে মিছিল শেষ হলে দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকিরসহ দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত অপরজন হলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম। পঞ্চসার ভট্টাচার্যভাগ এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়। এসময় জেলা বিএনপির নেতার বাড়ি ঘণ্টাব্যাপী ঘিরে রাখে পুলিশ।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল হাসান জানান, সকালে পিকেটিং করার জন্য জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিনের নেতৃত্বে ৬০-৭০ জন মানুষ জড় হয়। এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলে। এসময় শৃংখলা রোধে তাদের ধাওয়া দিলে ব্যবসা প্রতিষ্ঠানে পালানোর চেষ্টা করলে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গতকাল রাতে পঞ্চসার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করে সে, এ ঘটনায় ৮১ জন ও গজারিয়া বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৭ জনকে আসামি করে নাশকতার মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com