1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার

সীমান্তে স্থায়ী যুদ্ধবিরতি নির্ভর করবে পাকিস্তানের ওপর: ভারত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৬৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে লাইন অব কন্ট্রোলের যুদ্ধবিরতির একশ’দিন পূর্তিতে বিশেষ সফরে গিয়েছিলেন। সেখানে জেনারেল নারাভানে গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত এলওসি-তে যুদ্ধবিরতি অব্যাহত আছে। আশা করছি, ভারতের মতো পাকিস্তানও এই কার্যক্রমে সমানভাবে পালন করে যাবে। তারা যতোদিন যুদ্ধবিরতি অব্যাহত রাখবে আমরাও ততোদিন তা পালন করব।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধবিরতির নষ্ট হওয়ার আশংকা সবসময়ই থাকে। যার কারণে আমাদের সেনাদের সদা প্রস্তুত থাকতে হয়। পাকিস্তানের সঙ্গে আমাদের দীর্ঘ বিরোধিতা। তাই রাতারাতি কোনোকিছু পরিবর্তন করা সম্ভব না। তাদের ছোট একটি ভুল সবকিছু নষ্ট করে দেবে।’

উল্লেখ্য, ভারতশাসিত কাশ্মীরে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত একাধিক সামরিক ঘাঁটির ওপর হামলা হয়েছে। সবশেষ পুলওয়ামায় এক জঙ্গী আক্রমণে ৪০ জনেরও বেশি আধাসামরিক পুলিশ সদস্য নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও তৈরি হয় তীব্র উত্তেজনা।

তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেবে। অন্যদিকে, ভারত জানায়, ‘পাকিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে সব চেষ্টাই তারা করবে।’ সূত্র: এএনআই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com