1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

দেশের আপামর জনগণের আস্থার ঠিকানা জননেত্রী শেখ হাসিনাঃ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ বার দেখা হয়েছে

 

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, দেশের আপামর জনগণের একমাত্র আস্থার ঠিকানা, ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র জননেত্রী শেখ হাসিনাই। আগামী নির্বাচনে টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মত দেশরত্ন শেখ হাসিনাকে দেশের জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনতে মুখিয়ে আছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সড়িয়ে দেশের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে দেশে-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। দেশের জনগনও সেই অপেক্ষায় রয়েছে।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। শেখ হাসিনা দেশের সব সেক্টরে উন্নয়ন করেছেন। সেই সুফল দেশের জনগণ পেতে শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনার লক্ষ্য দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত করা। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছেন। দেশে অনেক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু এসব উন্নয়ন কার্যক্রম দেখে শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চায় না দেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হোক। এরা চায় দেশকে জিম্মি করে রাখতে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র ছিন্ন করে সামনে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও কুমিল্লা উত্তর জেলা জেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আব্দুল মান্নান জয়, বশির আলম মিয়াজি, আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সালহে মোহাম্মদ টুটুল, কুমিল্লা উত্তর জেলা সেচ্চাসেবক লীগের সভাপতি জিএস সুমন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম শান্তি,যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল শিকদার, দপ্তর সম্পাদক মির শওকত লিটন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মামুন, সাবেক যুবলীগ নেতা সারোয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরণ,
কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য মোঃ দেলোয়ার হোসেন পলাশ, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, তিতাস উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাজ্জাত সিকদার, বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল, ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহম্মেদ, জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী আলী আশরাফ, কৃষকলীগের সাবেক সভাপতি শামসুল হক মাস্টার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com