1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে : রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘সরকার এখন অন্তিম অবস্থায়। এই আওয়ামী লীগ সরকার এখন আইসিইউতে চলে গেছে।’

শুক্রবার নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, ‘আওয়ামী সরকার এখন উল্টাপাল্টা বলতে গিয়ে ড. ইউনূসের মতো যিনি আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে নিয়ে এসেছেন, যিনি বাংলাদেশকে বিশ্বে উজ্জ্বল করেছেন- তার বিরুদ্ধে তারা এখন চুরির মামলা দিচ্ছে।’

তিনি বলেন, ‘৪৫ বছর পার করেছে বিএনপি। সরকারের এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও আজকের একদিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে- এই ঢল অব্যাহত আছে। আজকে ছাত্রলীগের একটি সমাবেশ আছে, সারাদেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে লোক এনেছেন।’

রিজভী বলেন, ‘আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এই গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য ত্যাগস্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্য, আমাদের চূড়ান্ত আঘাত এই অবৈধ সরকারের বিরুদ্ধে আনতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারান আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com