1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

আমেরিকা কী ধরনের অ্যাকশনে যাবে সেটা হবে বড় ফ্যাক্টর: জিএম কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারত বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। ভারতে আলোচনার জন্য অন্য দলগুলোও আমন্ত্রিত হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, জি-২০ মিটিংয়ের পর সম্ভব হলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে আলাপের জন্য হয়ত ডাকবে।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া এক স্বাক্ষাতকারে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, জাতীয় পার্টিতে দুটা ধারা আছে। একটা পক্ষ মনে করে নির্বাচনে গেলে জনগণের বিপক্ষে যাওয়া হবে। আরেকটা পক্ষ মনে করে নির্বাচনে গিয়ে সংসদে যেতে হবে। মেজোরিটি যেটা মনে করবে সেটাই আমরা করব।

জাতীয় সরকারের প্রধান হবার যে গুঞ্জন আছে তার বিষয়ে তিনি বলেন, এগুলো গুজব হিসেবেই দেখছি। আমাকে এখনো কেউ কিছু বলেনি। এখনো জাতীয় পার্টি ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। তবে জোটগত নাকি একক নির্বাচন এটা নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। পরবর্তীতে এটি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আমেরিকা তথা পশ্চিমা চাপের বিষয়ে বলেন, যদি তারা নির্বাচনের আগে কোন অ্যাকশনে যায় বা কী ধরণের অ্যাকশনে যাবে তার উপর নির্ভর করবে কোন দলের অবস্থান কোথায় কতটুকু যাবে। এটা একটা বড় ফ্যাক্টর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com