1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

গণতন্ত্র বাধাগ্রস্ত করায় যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞায় ১০০ কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই পদক্ষেপের কথা জানিয়েছেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন তার পোস্টে বলেছেন, নিকারাগুয়ায় মানবাধিকারকে সংকুচিত ও গণতন্ত্রকে দুর্বল করায় ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি নিকারাগুয়ার কারাগারে বন্দী ক্যাথলিক বিশপ রোনান্দো ইভারেজকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, নাগরিক স্বাধীনতার ওপর নির্বিচার আক্রমণের ঘটনায় ওর্তেগা-মুরিলো প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই কর্মকর্তারা সুশীল সমাজের সংস্থাগুলোকে দমন, নাগরিক পরিসর বন্ধ করার প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন। তারা অন্যায়ভাবে সরকারের সমালোচকদের আটক করেছেন। আটককৃতদের মধ্যে দেশটির সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বিশপ রোলান্ডো আলভারেজও রয়েছেন।

২০২১ সালের নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পেয়ে ক্ষমতা ধরে রেখেছেন ওর্তেগা। যদিও ‘কারচুপির’ ওই নির্বাচন নিয়ে দেশ-বিদেশে প্রচুর সমালোচনা রয়েছে। চতুর্থ দফায় ক্ষমতায় বসার পর ওর্তেগা কয়েক ডজন বিরোধী নেতাকে জেলে পুরেছেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com