1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

রসালো তালের পাকন পিঠা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাজারে চলে এসেছে পাকা তাল। এ সময় তালের পিঠা বানানো হয় ঘরে ঘরে। পাকা তালের জ্বাল দেওয়া রসের সঙ্গে চালের গুড়া মিশিয়ে তৈরি করা হয় বিভিন্ন পদের পিঠা।

চলুন জেনে নিই তালের রস দিয়ে বাননো পাকন পিঠার রেসিপি-

যা যা লাগবে: তালের রস ১ কাপ, দুধ ১ কাপ, চালের গুঁড়া দেড় কাপ, মুগডাল সেদ্ধ করে বাটা এককাপ, লবণ সামান্য, ঘি এক টেবিল চামচ, তেল পরিমাণমতো (পিঠা ভাজার জন্য), সিরার জন্য চিনি ২ কাপ, পানি ১ কাপ, দারুচিনি ১ টুকরা, এলাচ ১টি

যেভাবে বানাবেন : একটি পাত্র চুলায় বসিয়ে তালের রসের সঙ্গে দুধ মিশিয়ে দিন। এরপর চালের গুঁড়া, ডাল বাটা, লবণ ও ঘি দিয়ে সেদ্ধ করুন। নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে খামির করে রাখুন। এবার আরেকটি পাত্রে চিনি, পানি ও মশলা একসঙ্গে জ্বালিয়ে সিরা তৈরি করে নিন। খামির থেকে এক টেবিল চামচ পরিমাণে নিয়ে পছন্দমতো নকশা করে নিন। এবার পিঠা ভাজার জন্য প্যানে তেল গরম করুন। এরপর সবগুলো পিঠা অল্প আঁচে একটু সময় নিয়ে সোনালি করে ভেজে নিন। পিঠা ভাজা হলে গরম থাকতেই সিরায় দিন। পাঁচ মিনিট পরই পিঠাগুলো সিরা থেকে তুলে প্লেটে রাখুন। বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন তালের পাকন পিঠা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com