1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

‘ভ্যাকসিন নিলেই পাবেন বিয়ার’

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শুক্রবার ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। বিশেষ এই দিবসের আগেই দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মার্কিনিকে অন্তত করোনা টিকার একটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আর সেই লক্ষ্য পূরণে এবার নতুন চমক আনলো দেশটির প্রশাসন। টিকা নিলেই প্রাপ্তবয়স্করা বিনামূল্যে এক বোতল করে বিয়ার পাবেন। এক ঘোষণায় এ কথা বলেছেন বাইডেন।

তিনি বলেন, ‘করোনার টিকা গ্রহণ করুন এবং বিনামূল্যে বিয়ার নিয়ে যান। মহামারি থেকে মুক্তির উদযাপনে ২১ বছরের উপর সকল ভ্যাকসিন গ্রহিতাদের বিনামূল্যে বিয়ার দেওয়া হবে।’

বাইডেন আরও বলেন, ‘আপনাদের আমার প্রয়োজন। আপনারা আপনাদের পরিবার, বন্ধু, প্রতিবেশি ও সহকর্মীদের ভ্যাকসিন গ্রহণ করতে আগ্রহী করুন। ভ্যাকসিন সেন্টারে নিয়ে আসতে সাহায্য করুন। এর সুবিধাগুলো নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। অনেক মার্কিনি এসব সামাজিক কার্যক্রমে নেমেছেন। আপনারাও নামুন।’

জানা যায়, পুরো জুন মাসকে পদক্ষেপ গ্রহণের মাস বলে ঘোষণা করেছেন বাইডেন। চলতি মাসে যত বেশি সংখ্যক মানুষকে সম্ভব টিকা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। সাধারণ মানুষের মধ্য থেকে করোনার টিকা নেওয়ার বিষয়ে যে অনিহা রয়েছে, তা দূর করতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এমন একাধিক লোভনীয় প্রস্তাব। কোথাও আর্থিক উপহার দেওয়া হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে স্পোর্টস টিকিট। আবার কোনও কোনও অফিস কর্মচারিদের বেতনসহ ছুটিও দিচ্ছে।

এক পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬৩ শতাংশ প্রাপ্তবয়স্ক কমপক্ষে করোনা টিকার একটি ডোজ নিয়েছেন। ১৩৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ টিকার দু’টি ডোজ নিয়েছেন। তবে আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে দৈনিক টিকা গ্রহণের হার কমেছে। সাধারণ মানুষের মধ্যে টিকা সংক্রান্ত অনিহা দূর করতে তাই এবার আকর্ষনীয় এইসব চমক দিতে শুরু করেছে বাইডেন প্রশাসন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ১১ হাজার ২০ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২ কোটি ৭৯ লাখ ৮৬ হাজার ৫১১ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com