1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

ডিজিটাল নথির যুগে প্রবেশ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডিজিটাল নথির (ডি-নথি) যুগে প্রবেশ করল বরিশাল বিশ্ববিদ্যালয়। রবিবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ইউজিসির অডিটোরিয়ামে বরিশালসহ পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসির সদস্যবৃন্দ, সচিবসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ কার্যক্রমের সূচনা করেন। এ সময় তিনি নিজ আইডি লগইন করে একটি পত্র জারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ ডি-নথি কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার, নেটওয়ার্কিং এন্ড আইটি অফিসের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, নির্বাহী প্রকৌশলী (আইটি) আসিফ উদ্দিন খান ও সহকারী রেজিস্ট্রার (সংস্থাপন) সোলায়মান খান ইউজিসিতে উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুম থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও দপ্তর প্রধানগণ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডি-নথি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফাইলের সংরক্ষন ডিজিটাল পদ্ধতিতে সম্পাদন করা হবে। এর ফলে উপাচার্যসহ সব পর্যায়ের অনুমোদনকারী ব্যক্তিরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময় পেপারলেসভাবে ফাইল অনুমোদন করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের সময় ও খরচ কমবে। কাগজ সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ডিজিটাল নথি কার্যক্রমের ফলে ফাইল সংক্রান্ত জটিলতা দূর হবে এবং একই সঙ্গে প্রশাসনিক ও একাডেমিক ক্ষেত্রগুলোয় কাজের গতি বাড়বে বলে প্রেস বিজ্ঞপ্তিতে আশা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com