1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির বিজয় মিছিলে হামলা, জামায়াতকে দায়ী করে দ্রুত বিচারের দাবি ফুলেল শুভেচ্ছায় ঐক্যের বার্তা: তারেক রহমানকে অভিনন্দন জানালেন ড. খন্দকার মোশাররফ ফেনীর ৩টি আসনে বিএনপি জয়ী, আবদুল আউয়াল মিন্টু বিপুল ভোটে জয়লাভ—– ত্রয়োদশ জাতীয় সংসদ: রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল—ভূমিধস বিজয়ের কারণ জনগণের আস্থা: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী,তারেক রহমানের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন Anwar Ibrahim। শান্তিপূর্ণ নির্বাচনে জনগণকে অভিনন্দন, বিএনপিকে শুভেচ্ছা ঢাকাস্থ চীনা দূতাবাসের ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন কংগ্রেসের দুই সদস্য

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও অ্যাডওয়ার্ড কেইসের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান অ্যাডওয়ার্ড কেইস তার স্ত্রীসহ ঢাকায় আসেন। পরে দুপুরে কংগ্রেসের আরেক সদস্য রিচার্ড ম্যাকরমিকও ঢাকায় এসে পৌঁছান।

রোববার সকালে তারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। পরে দুপুর ১টায় প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং বৈঠক করেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সোমবার প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ১৫ আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com