1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি

মা হলেন নীতি মোহন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রথম সন্তানকে স্বাগত জানালেন তারকা দম্পতি নীতি মোহন ও নিহার পাণ্ডে। বুধবার (২ জুন) ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নীতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন নিহার। সেই সঙ্গে জানিয়েছেন নবজাতক ও মা দু’জনই সুস্থ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে নিহার লিখেছেন, ‘আমার সুন্দরী স্ত্রী আজ আমাকে একটা সুযোগ দিল আমার ছেলেকে সেই সবকিছু শেখানোর যা আমার বাবা আমাকে শিখেয়েছেন। প্রতিদিন আমার জীবনটা আরও বেশি করে ভালোবাসায় ভরে দিচ্ছে আমার স্ত্রী। নীতি এবং আমাদের সদ্যজাত দু’জনেই একদম সুস্থ আছে। আজ (২ জুন) মুম্বাইয়ের এই মেঘলা দিনে আমরা সন-রাইজ দেখলাম।’

একই ছবি বৃহস্পতিবার (৩ জুন) সকালে ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়ে নীতি মোহন লেখেন- “আমাদের পরিবার, নিহার এবং আমি প্রচণ্ড খুশি গতকাল আমাদের পুত্র সন্তানকে স্বাগত জানাতে পেরে। এই খুদেকে নিজের কোলে নেওয়ার মধ্য একটা অদ্ভূত অনুভূতি রয়েছে! এখনও সেটা বুঝে উঠার চেষ্টা চালাচ্ছি। আমরা দারুণ খুশি… সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য।’

অভিনেতা নিহার পাণ্ডের সঙ্গে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন নীতি। গত ফেব্রুয়ারিতে, দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে চলার সুখবরটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন নীতি।

মোহন সিস্টার্সদের মধ্যে সবচেয়ে বড় নীতি। তার দুই বোন মুক্তি ও শক্তি মোহন জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com