1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

রাহুল গান্ধীকে বিয়ে করতে চান শার্লিন চোপড়া!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বলিউডের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। এবার ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তবে রাহুলকে বিয়ে করার জন্য দিয়েছেন শর্ত।

সম্প্রতি সাংসদ পদ হারানোর পরে ফের সেই আসন ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এর পরই নিয়মিত বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি।

এরই মধ্যে মুম্বাইয়ের বান্দ্রায় একটি কালো মিনি স্কার্ট সঙ্গে হালকা গোলাপী স্লিভলেস টপে সাংবাদিকদের সামনে হাজির হয়েছিলেন শার্লিন। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিয়ে করতে রাজি হবেন?’

এর জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি অবশ্যই বিয়ে করতে চাই রাহুল গান্ধীকে। তবে এক্ষেত্রে আমার একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে- বিয়ের পর কোনো পদবী পরিবর্তন করা যাবে না।’

শার্লিনের এমন মন্তব্য ও শর্ত সাংবাদিকদেরও খুব বেশি অবাক করেনি। কারণ প্রায়সময়ই বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। এবারও তার ব্যতিক্রম কিছু করেননি।

প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরে ফের পর্দায় ফিরছেন শার্লিন। অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাঝে কিডনীর জটিলতার কারণে অভিনয় থেকে সরে গিয়েছিলেন তিনি।

নিজের অসুস্থতা থেকে সেড়ে ওঠেই ফের অভিনয়ে ফিরতে চলেছেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হাজির হয়েই রাহুল গান্ধীর প্রসঙ্গেও মন্তব্য করেন শার্লিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com