1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
এক-এগারোর আলোচিত মুখ মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার: ইতিহাসের দায় কি শেষ পর্যন্ত ঘুরে ফিরে আসে? *কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির

বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে: ভারত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত হোক-এমনটা চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তারাই নির্ধারণ করবেন।

বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন দেশ বেশ তৎপর। দেশগুলো নানা রকম মন্তব্য করছে, পরামর্শ দিচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রধান বিরোধী দলের তৎপরতাও বেড়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারও অনেক দিন পর মাঠের প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকের পর বিএনপি নেতারা বলেছেন, তাদের আশা, ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

এসব বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, নির্বাচন ঘিরে ওই দেশে বহু ধরনের তৎপরতা দেখা যাচ্ছে। অনেকেই অনেক মন্তব্য করছেন।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপি নেতাদের মন্তব্য নিয়ে কোনো মন্তব্য করেননি অরিন্দম বাগচি। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com