1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে ফেনীর ১২০ কিলোমিটার সীমান্তে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থায় ৪ বিজিবি জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিবাহবিচ্ছেদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তারা দু’জনেই বিচ্ছেদসংক্রান্ত আইনি নথিতে সই করেছেন। এর মধ্য দিয়ে এই দম্পতির দেড় যুগের বিবাহিত জীবনের অবসান ঘটল।

বুধবার (২ আগস্ট) সিএনএন জানিয়েছে, জাস্টিন তার ইনস্টাগ্রামে বিচ্ছেদসংক্রান্ত এই ঘোষণা দেন। ইনস্টাগ্রামের পোস্টে ট্রুডো বলেন, অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

পোস্টে ট্রুডো বলেন, আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে।

অপরদিকে ট্রুডোর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য আইনি ও নীতিগত যেসব কাজ করতে হয়, তা একসঙ্গে করেছেন তাঁরা।

ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তিন সন্তান যাতে নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয় তাই তাঁরা পরিবারের মতোই থাকবেন। সেটা নিশ্চিত করতে ট্রুডো ও সোফি দুজনেই মনোযোগী হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com