1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান

নাইজারে সরকার প্রধানের দায়িত্বে জেনারেল আব্দুররহমান চিয়ানি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : একটি নাটকীয় অভ্যুত্থানের পর নিজেকে নাইজারের নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন জেনারেল আবদুরাহমান চিয়ানি।

তিনি ওমর চিয়ানি নামেও পরিচিত। তার নেতৃত্বে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা ২৬ জুলাই দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রাসাদে বন্দী করে ফেলে এবং তাকে ক্ষমতাচ্যুত করে।

এই অভ্যুত্থান ১৯৬০ সালে স্বাধীনতার পর নাইজারের প্রথম শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক পরিবর্তনকে ভেঙে দেয়। সদ্য পদচ্যুত মোহামেদ বাজোম সুস্থ আছেন বলে মনে করা হচ্ছে এবং এখনো তার নিজের রক্ষীদের হাতে বন্দী।

এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা দেশগুলো তাকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করেছিল।

আফ্রিকান ইউনিয়ন, পশ্চিম আফ্রিকান আঞ্চলিক ব্লক (ইকোওয়াস), ইইউ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এই সেনা অভ্যুত্থানের নিন্দা করেছেন।

জেনারেল চিয়ানি(৬২) ২০১১ সাল থেকে প্রেসিডেন্ট গার্ডের দায়িত্বে ছিলেন এবং ২০১৮ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট মহামাদু ইসুফো তাকে জেনারেল পদে উন্নীত করেছিলেন।

তিনি সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ২০১৫ সালের একটি অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গেও যুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com