1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

তুরষ্ককে কোনঠাসা করলে যুক্তরাষ্ট্র ভাল বন্ধুকে হারাবে: এরদোগান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাইডেন যদি তুরস্ককে কোনঠাসা করতে চায় যুক্তরাষ্ট্র তার অত্যন্ত ভালো বন্ধুকে হারানোর ঝুঁকিতে থাকবে বলে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত মঙ্গলবার তুরষ্তের রাষ্ট্রীয় গণমাধ্যম টিআরটি খবরে বলা হয়, ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলায় ইজরায়েলকে সমর্থণ, তুরষ্ককে দায়ী করে আর্মেনিয়ার গণহত্যাকে সমর্থণ, কুর্দি মিলিশিয়াদের সমর্থন এবং তুরষ্কের অভ্যন্তরীন মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের মাথা ঘামানোকে ভাল চোখে দেখছেন তুরষ্ক।

এসব বিষয় নিয়ে ন্যাটোর এই দুই সদস্য দেশের মধ্যে একধরনের উত্তেজনা বিরাজ করছে। জানুয়ারীতে বাইডেন ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্কে আরও অবনতি ঘটছে।

এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আমাদের বন্ধু রাষ্ট্র হয় তবে তাদের কি ইজরায়েলের সন্ত্রাসীদের পাশে থেকে সমর্থণ করা উচিত? আশা করি, এই বৈঠক ওয়াশিংটন-আঙ্কারা সম্পর্কের মধ্যকার মাইলফলক হয়ে থাকবে।

আগামী ১৪ জুন ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ও তুরষ্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে প্রথম বৈঠক হবে। বৈঠকের দুই সপ্তাহ আগে এরদোগান এমন হুশিয়ারী বক্তব্য দিলেন।

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এরদোগানের কাছ থেকেই সবচেয়ে কড়া ভাষায় আক্রমণের শিকার হলেন বাইডেন। এখন দু দেশের সম্পর্কের অবস্থান কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে ২০০৩ সাল থেকে তুরষ্কের মসনদে আছেন এরদোগান। এই দীর্ঘ ১৮ বছরের মধ্যে হোয়াইট হাউজের ক্ষমতায় রিপাবলিকান বা ডেমোক্রেট যারাই এসেছেন তাদেরকে সহজেই সামলানোর মত দক্ষতা দেখিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com