1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন টুঙ্গিপাড়ায় ভূয়া সাংবাদিকের চাঁদাবাজির অভিযোগ, অসহায় পরিবারে আতঙ্ক রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

১২ জেলায় নতুন ডিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ১২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- খুলনা, ফেনী, শেরপুর, পাবনা, ঠাকুরগাঁও, পটুয়াখালী, মানিকগঞ্জ, পঞ্চগড়, নরসিংদী, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও নাটোর। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদেরমধ্যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারকে খুলনার জেলা প্রশাসক করা হয়েছে। ফেনীর জেলা প্রশাসক হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

অন্যদিকে, ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মো. মোমিনুর রশিদকে শেরপুর, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিশ্বাস রাসেল হোসেনকে পাবনা, স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানকে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেনকে পটুয়াখালী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. আব্দুল লতিফকে মানিকগঞ্জ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. জহুরুল ইসলামকে পঞ্চগড় জেলার জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও নরসিংদীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব আবু নঈম মোহাম্মদ মারুফ খান, সাতক্ষীরায় পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. হুমায়ুন কবির, মুন্সিগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল ও নাটোরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শামীম আহমেদ জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com