1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা*

বাংলাদেশকে ৪২৮০ কোটি টাকার ঋণ দিচ্ছে এডিবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশকে ৪০ কোটি ডলার বা ৪ হাজার ২৮০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ইতোমধ্যেই এই ঋণ অনুমোদন করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এই ঋণ অনুমোদন করা হয়। সংস্থাটির ঢাকা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এডিবি জানিয়েছে, এই ঋণ এডিবির সাসটেইনেবল ইকোনমিক রিকভারি প্রোগ্রামের দ্বিতীয় সাব-প্রোগ্রাম। যা করোনা মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে ২০২১ সালের অক্টোবরে চালু করা হয়।

সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের গণব্যবস্থাপনা বিষয়ক প্রধান অর্থনীতিবিদ আমিনুর রহমান জানান, জেন্ডার, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাইজেশনের ওপর দৃঢ় ফোকাসসহ সাব-প্রোগ্রাম সরকারকে দরিদ্র এবং দুর্বলদের জন্য আয় বৃদ্ধিতে সহায়তা করার প্রচেষ্টাকে শক্তিশালী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com