1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

পেছাতে পারে স্কুল-কলেজ খোলার তারিখ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী ১৩ জুন স্কুল-কলেজ খোলার তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যেতে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমন ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে।

রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে তিনি এ ইঙ্গিত দেন।

১৩ তারিখ স্কুল-কলেজ খোলার কথা থাকলেও সেটি মনে হয় পিছিয়ে যেতে পারে- এক সাংবাদিক এ বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, শিক্ষামন্ত্রী মনে হয় সেভাবেই ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। অবশ্য উনি বলেছেন যে করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে না।

সংক্রমণের হার ৫ শতাংশে না নামা পর্যন্ত বিধিনিষেধ থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেবেন।’

তিনি বলেন, ‘স্কুল কলেজ খোলার বিষয়ে আমরা আরো বিকল্প ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করছি। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে তাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিতে পারবে। তাদের সেরকম ফ্রিডম দেওয়া হচ্ছে। অনলাইন ক্লাস ও পরীক্ষা চলমান আছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। যখন তারা স্কুলে আসবে, সংক্রমণ দ্রুত বেড়ে যেতে পারে। এত ঘনবসতিপূর্ণ একটি দেশে যে করোনা নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে পেরেছি, এটি সম্ভব হয়েছে কয়েকটি নির্দেশনা বা বিধিনিষেধের কারণে।’

অফিসগুলো কি আসলেই বন্ধ আছে? জানতে চাইলে তিনি বলেন, ‘যেগুলো জরুরি সেগুলোই খোলা আছে, তবে স্বাস্থ্যবিধি মেনে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com