1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

ঈদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে না- সড়ক পরিবহন সচিব আমিন উল্লাহ নুরী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৮ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ।
এ সব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষনিক অপসারনের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি ব্যাপক।
আশা করি এ বছর মেঘনা-গোমতী সেতু ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন যানজট হবে না। বুধবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে চলমান কার্যক্রম ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করন কার্যক্রম পরিদর্শন শেষে দাউদকান্দি টোলপ্লাজায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানজট নিরসনের মহাসড়কে মহড়া দেয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেশ সেরা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন,সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,তত্বাবধায়ক প্রকৌশলী ড.মোঃ নাজমুল হক, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস,দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিবপ্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com