1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

কুমিল্লার দেবিদ্বারের মেয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসক (ডিসি)

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৫৬৪ বার দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারের মেয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন। গত সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।

ড. উর্মি বিনতে সালাম ১৯৮১ সালে ১ আগস্ট কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মাদ আব্দুস সালাম এবং মাতার নাম হালিমা আক্তার।

ড. উর্মি বিনতে সালাম বিসিএস ২৫তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ২০০৬ সালের ২১ আগস্ট তারিখে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

তিনি সহকারী কমিশনার হিসেবে রাজশাহী বিভাগে ন্যস্ত হয়ে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়াতে তার শিক্ষানবিশকাল অতিবাহিত করেন। এরপর নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর একজন সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলায় দায়িত্ব পালন করেন। এছাড়াও, মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন সময়ে কর্মরত ছিলেন।

ড. উর্মি বিনতে সালামের স্বামী ড. মো. নাজমুল কবির চৌধুরী ঢাকা কলেজের রসায়ন বিভাগে শিক্ষকতা করছেন। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী। বড় ছেলে নাবহান কবির চৌধুরী এবং ছোট ছেলে নাজহান চৌধুরী। উর্মি বিনতে সালামের শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। তিনি ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হতে ২০০২ সালে স্নাতক (সম্মান) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে Humanities Technology বিষয়ে গবেষণা করে ২০১৫ সালে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হন। ড. উর্মি বিনতে সালাম সফলতার সঙ্গে বিভিন্ন অভ্যন্তরীণ ও বৈদেশিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। বুনিয়াদি প্রশিক্ষণ, আইন ও প্রশাসন কোর্সসহ বিয়াম ফাউন্ডেশন হতে Negotiation Technical and Conflict Management প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া, মালয়েশিয়াতে Doctor of Philosophy Program-এর অধীনে ‘Technology Management’ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভারতে Mid career Training সম্পন্ন করেন। কর্মজীবনের প্রয়োজনে মালয়েশিয়া, ইতালি ও থাইল্যান্ড ভ্রমণ করেছেন।
শিক্ষা ও কর্মজীবনে অর্জনের ডালাটিও ঋদ্ধ। ২০১৩ সালে মালয়েশিয়াতে Creation, Innovation, Technology and Research Expo-তে রৌপ্য পদক জয় করেন। একই বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে PECIPTA কনভেনশনে ব্রোঞ্জ পদকে ভূষিত হন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ঢাকা ও ময়মনসিংহ বিভাগ অঞ্চলে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার -এর সম্মানপ্রাপ্ত হন। ২০১৮ সালের Digital Innovation Fair -এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মানিত হন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com