1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

প্রতিটি অগ্নিকান্ডের ঘটনারই সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান বিরোধীদলীয় নেতা-বেগম রওশন এরশাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৩২৩ বার দেখা হয়েছে
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা পল্লীমাতা
রওশন এরশাদ এমপি প্রতিটি অগ্নিকান্ডের ঘটনারই সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে দুর্ঘটনার জন্য দায়ী  কিংবা কর্ত্যব্যে অবহেলার প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজধানীর বঙ্গবাজার মার্কেটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক বিবৃতিতে তিনি
এ আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা বলেন, দেশে কিছুদিন পরপর ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটছে।
ছোটখাটো অগ্নিকান্ডের ঘটনা তো আছেই। দুঃখজনকভাবে অগ্নিকান্ড যেন নিত্যদিনের
সঙ্গী হয়ে উঠেছে! সাম্প্রতিক সময়ে মগবাজারে আগুন, রোহিঙ্গা শিবিরে
অগ্নিকান্ড, নারায়ণগঞ্জে পোশাকশিল্পে অগ্নিকান্ড, নীলক্ষেতে অগ্নিকান্ড,
সায়েন্সল্যাব এলাকা, কড়াইল বস্তিতে
এবং বঙ্গবাজারে  আগুন লাগার ঘটনা
বিভিন্ন ক্ষেত্রে আমাদের অসতর্কতা, অসাবধানতা, অব্যবস্থাপনা, অসচেতনতা,
দায়িত্বে অবহেলার চিত্র সামনে এনেছে। এমন ভয়াবহ অগ্নিকন্ডের ঘটনায় জাতি
অবাক ও হতবাক হয়েছে।
তিনি আরও বলেন অগ্নিকান্ডের ঘটনায় বিদেশে যেমন বাংলাদেশের ভাবমূর্তিও
ক্ষুন্ন হচ্ছে তেমনি দেশের অর্থনীতিতে অপূরণীয় ক্ষতি সাধন হচ্ছে। অকালে
তাজা প্রাণ তো ঝরেই, সহায়-সম্বল ভস্মীভূত হয়ে নিঃস্ব হয় বহু পরিবার। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দলসহ যারা একাজে অংশগ্রহণ করেছেন-সবাইকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা।
বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তাদানে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com