1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন: জি এম কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) জাপার বনানীর কার্যালয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জি এম কাদের এই মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষের হাতে টাকা নেই। রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত। মানুষের আয় বাড়েনি। কিন্তু ব্যয় বেড়েছে কয়েক গুণ।

সংসদে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট ও বিদেশে টাকা পাচারের কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার। এমন বাস্তবতায় দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মুজিবুল হক, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com