1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

পরিবেশ দূষনে আমাদের জনজীবন অতিষ্ঠ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া উচিতঃ বেগম রওশন এরশাদ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৮১ বার দেখা হয়েছে
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ দূষন মুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে আজ এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ সংকট এখন মারাত্মক আকার ধারন করেছে। কল-কারখানা ও ইটভাটা থেকে দুষিত গ্যাস ও হাসপাতালের বর্জ্য, বনাঞ্চল ধ্বংস করার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। মাটি দূষন, পানি দূষন, ব্যাপক হারে এবং অপরিকল্পিতভাবে শিল্প-কারখানা গড়ে উঠার কারনে বিঘ্নিত হচ্ছে পরিবেশ।
তিনি আরো বলেন, আমাদের রাজধানী ঢাকা হচ্ছে পৃথিবীর ১ নাম্বার দূষিত শহর। সুন্দর পরিবেশ সুরক্ষা ও সংরক্ষনে পরিবেশ মন্ত্রণালয় উদাসিন। পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে তিনি বলেন, পলিথিন ব্যবহারে পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন। ভবিষ্যত প্রজন্ম বুঝতে পারবে এর ভয়াবহতা। মাটিতে ফসল হবে না, ভবন নির্মান করতে পারবে না ও পলিথিনের কারনে জলাবদ্ধতাতো আছেই। অনিয়ম তান্ত্রিকভাবে গড়ে ওঠা ঢাকার আশে পাশের শিল্প কারখানার কারনে নদী মরে যাচ্ছে, নদীর পানি দূষিত হয়ে বিভিন্ন প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী বিলুপ্তির পথে।
বিরোধী দলের নেতা আরো বলেন- অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নদী বাঁচাতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে এবং মাছ রক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com