1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে পরিবর্তন কি আসন্ন? সংবিধান, রাজনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের হিসাব-নিকাশ সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা—মুক্তিযুদ্ধের চেতনা ধারণে অঙ্গীকার নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন তিন নিয়োগ, প্রজ্ঞাপন জারি

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে যায়। বাসটিতে আগুন ধরে যায়। এতে ২০ জন ওমরাহ যাত্রী নিহত হন। আহত হন ২৯ জন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে সোমবার এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।

রাষ্ট্রীয় অধিভুক্ত আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন মারা গেছেন ও ২৯ জনের মতো আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

চ্যানেলটি নির্দিষ্ট সমস্যার কথা উল্লেখ না করেই জানায় ‘গাড়ির সমস্যা’ হয়েছিল, অন্যদিকে বেসরকারি সংবাদপত্র ওকাজ বলেছে, দুর্ঘটনাটি ব্রেকের সমস্যার কারণে হয়েছ। এর ফলে বাসটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে আগুন ধরে যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com