1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে পরিবর্তন কি আসন্ন? সংবিধান, রাজনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের হিসাব-নিকাশ সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

হজে যেতে বয়স কোনও বাধা নয়

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি আরব সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য নির্দিষ্ট কোনও বয়সসীমা নেই। ১২ বছরের নিচের বয়সীরাও পবিত্র হজ পালন করতে পারবে। এ তথ্য জানিয়ে সোমবার (২০ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে বলে যে শর্ত দেওয়া হয়েছিল, তা তুলে নিয়েছে সৌদি আরব।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মোট এক লাখ ১২ হাজার ৬৬৪ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৭৪৯ জন ও বেসরকারিভাবে এক লাখ দুই হাজার ৯১৫ জন।

সরকার তিন বার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২১ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com