1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা

মুক্তির পর পরীমণি-জয়াদের ধন্যবাদ জানিয়ে যা বললেন মাহি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৬ ঘন্টা কারাভোগের পর মুক্ত হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার রাতে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিকে গ্রেফতার করায় ক্ষুব্ধ বিনোদন অঙ্গনের অনেকে। তারা এভাবে মাহিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন।

জেল থেকে বের হয়ে তাই পাশে থাকার জন্য পরীমণি, জয়া আহসানসহ কয়েকজনকে ধন্যবাদ জানিয়েছেন মাহিয়া মাহি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি বলেন, ‘ওরে আমার পরি, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর আমার সব সাংবাদিক ভাইরা…. আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’

প্রসঙ্গত, সৌদি আরব থেকে ওমরাহ শেষে সকালে দেশে ফেরার পর বিমানবন্দরে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করে পুলিশ।

পরে দুপুর দেড়টার দিকে তাকে গাজীপুরের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম মো. ইকবাল হোসেন। তবে সন্ধ্যায় অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকার জামিনের আদেশ দেন একই বিচারক। সাড়ে পাঁচ ঘণ্টা কারাবাসের পর রাতে তার তিনি মুক্তি পান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com