1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি পদে পরিবর্তন কি আসন্ন? সংবিধান, রাজনৈতিক বাস্তবতা ও নতুন সরকারের হিসাব-নিকাশ সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকের শিশুরাই আগামীর স্মার্ট জনগোষ্ঠী : প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কোনো শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজকের শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট জনগোষ্ঠী, যারা আগামীতে দেশকে এগিয়ে নেবে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই শিশুদের কথা বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। শিশুরা যাতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে সেটাই সরকারের লক্ষ্য।

আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশে বক্তব্য দেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, শিশুদের কথা বিবেচনায় নিয়েই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন আইন প্রণয়ন করে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করেছে। আমরা ১ কোটি ২০ লাখ শিশুকে উপবৃত্তি দিচ্ছি। সব মিলিয়ে উপবৃত্তি পাচ্ছে ২ কোটি শিক্ষার্থী।

তিনি বলেন, শিশুদের খেলাধুলা ও শরীরচর্চার দিতে নজর দিতে হবে। তাদের মেনে চলতে হবে অভিভাবক ও শিক্ষকদের এবং মানবিক গুণসম্পন্ন ও সহানুভূতিশীল হতে হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আত্মবিশ্বাস নিয়ে গড়ে ওঠবে শিশুরা। তারা মানুষের জন্য কাজ করবে এবং মানুষের জন্য ত্যাগ করার মতো করে গড়ে ওঠবে।

কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু আজ আমাদের মধ্যে নেই; কিন্তু তার আদর্শ আছে। তার আদর্শ নিয়েই এগিয়ে যাব আমরা। কোনো মানুষ গৃহহীন থাকবে না। সবার মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com