1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

“ডা.চাষী”স্ট্যান্ডার্ড চার্টার্ড- চ্যানেল আই  অ্যাগ্রো আ্যাওয়ার্ড পেয়েছেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২০৫ বার দেখা হয়েছে

“ডা.চাষী”মোবাইল অ্যাপ- কৃষিতে AI প্রযুক্তি উদ্ভাবনে পেলো;
জুরি স্পেশাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২২।

বাংলাদেশে কৃষিতে প্রথম স্মার্টফোনে এআই (AI) প্রযুক্তি চালিত অ্যাপ “ডা.চাষী” পেল –
স্ট্যান্ডার্ড চার্টার্ড- চ্যানেল আই  অ্যাগ্রো আ্যাওয়ার্ড ২০২২।

ডা.চাষী ইন-কর্পোরেশন ,সেরা কৃষি প্রতিষ্ঠান (জুরি স্পেশাল) ক্যাটাগরিতে  “ডা.চাষী” মোবাইল অ্যাপ- কৃষিতে AI প্রযুক্তি উদ্ভাবনে-  চ্যানেল-আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন।
১২ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল-আই কৃষি পদক । ০৫ মার্চ ,রবিবার, কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২২। ৮ম বারের মতো দেওয়া হলো এই কৃষি পুরস্কার।
এ বছর দুটি নতুন ক্যাটাগরিসহ মোট ১২ টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক গভর্নর মো: আতিয়ার রহমান। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, চ্যানেল-আইয়ের পরিচালক শাইখ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
রবিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক ডা.চাষী ইন-কর্পোরেশন এর স্বত্বাধিকারী মদিনা টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ  অফিসার  মদিনা আলীর হাতে, কৃষিতে AI প্রযুক্তি “ডা.চাষী” মোবাইল অ্যাপ উদ্ভাবনের জন্য জুরি স্পেশাল, স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড-২০২২ এর ক্রেস্ট ও সার্টিফিকেট  তুলে দেন।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা হয়ে উঠেছে  শিক্ষা এবং আধুনিক কৃষি ক্ষেত্রে অপার সম্ভাবনার অংশ। “ডা.চাষী” এমনই একটি কৃষিতে  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির  মোবাইল অ্যাপ, যাকে কাজে  লাগিয়ে বাংলাদেশে একটি  বেসরকারী প্রতিষ্ঠান ডা.চাষী ইন-কর্পোরেশন এর স্বত্বাধিকারী মদিনা টেক লিমিটেডের  একদল তরুন আইটি ইঞ্জিনিয়ার ও কৃষিবিদগন যুগন্তকারী “ডা.চাষী” মোবাইল এ্যাপ গগুল প্লে-ষ্টোরে রিলিজ করেছেন। এ এ্যাপ দিয়ে এখনই আপনি ছাদ-বাগান এবং মাঠ ফসলের রোগ ও পোকামাকড়ের সঠিক তথ্য ও সমাধান জানতে পারেন। এ এ্যাপ দিয়ে ফসলের আক্রান্ত স্থানের ছবি তুলুন, তা হলেই “ডা.চাষী” বলে দিবে আপনার ফসলের সমস্যা ও সমাধান ।
মদিনা আলীর আগত সকল অতিথিবৃন্দকে ডা.চাষী /মদিনা টেক লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। কৃষিতে এ আই প্রযুক্তি ব্যবহারে ডা.চাষী-কে পুরস্কৃত  করার জন্য চ্যানেল আই এর  সকল পর্যায়ের কর্মকর্তা ও স্টাফদের কৃতজ্ঞতা জানান।  কৃতজ্ঞতা জানান সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভাই ও বোনদের। মদিনা আলীর আরো বলেন, ডা.চাষীর এই সফলতার  পেছনে যারা সহায়তা করেছেন তাদের কথা না বললেই নয়;  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ,বাংলাদেশ ধান গবেষণায় ইনস্টিটিউট এবং  বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরসকল কর্মকর্তা ও বিজ্ঞানী এবং পরামর্শকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে ডা.চাষী/ মদিনা টেক লিমিটেডের সকল পর্যায়ের স্টাফদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি আরো বলেন, এই মহতী কাজটি,-স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষিতে এআই প্রযুক্তি-“ডা.চাষী” মোবাইল অ্যাপটি সারাদেশে কৃষকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার এবং দেশী-বিদেশী উন্নয়ন সহযোগী সংস্থা এবং মিডিয়ার সহায়তা কামনা করেন। পরিশেষে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং চ্যানেল আই কে আবারো ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com