1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল। মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণে নিরন্তর প্রয়াসের অঙ্গীকার — আইনমন্ত্রীর বার্তায় ন্যায়বিচারের প্রতিশ্রুতি জুলাই গণহত্যার বিচার চলবে স্বাভাবিক গতিতে: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা প্রাঙ্গণ থেকে ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসি গ্রেপ্তার প্রথম জাতীয় ভাষণে দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকারে দ্রুত নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—প্রথম কর্মদিবসে দৃঢ় বার্তা মির্জা ফখরুলের সচিবালয়ে প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান

ইভিএমে নির্বাচন নিয়ে এখনো কেউ তথ্যনির্ভর অভিযোগ দিতে পারেনি : সিইসি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। কিন্তু এখন পর্যন্ত কেউই তথ্যনির্ভর কোনো অভিযোগ উপস্থাপন করতে পারেননি। ইভিএম পদ্ধতির ভোট নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এককভাবে দায়ী করে লাভ হবে না।’

আজ শনিবার কক্সবাজারে অনুষ্ঠিত ‘নির্বাচন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার : চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, ডিআইজি আনোয়ার হোসেন।

দিনব্যাপী এই কর্মশালায় নতুন-পুরাতন ভোটার, শিক্ষক, নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিভিন্ন শ্রেণির প্রতিনিধি অংশ নেন।

সিইসি বলেন, ‘রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে নির্বাচনে ভারসাম্য সৃষ্টি হতো। নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতিতে কিছু সমস্যা আছে। নির্বাচন যতই শান্তিপূর্ণ আর সুষ্ঠু হোক, জয়লাভ করতে পারলে নির্বাচন ঠিক আর জিততে না পারলে সবকিছু বেঠিক , এমন সংস্কৃতির পরিবর্তন দরকার। এ নিয়ে নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে লাভ নেই।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com