1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

সিদ্দিক বাজারে বিস্ফোরণস্থল থেকে আলমত সংগ্রহ করেছে সিআইডি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের কেন্দ্রস্থল এখনো খুঁজে পায়নি পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিস্ফোরণের উৎপত্তিস্থল খুঁজতে ভবনের বাইরে ও ভেতরে পরিদর্শন করে বেশকিছু আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

আজ শুক্রবার (১০ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ শেষে এ তথ্য জানান সিআইডির ক্রাইম সিন ইউনিটের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান।

মো. মিজানুর রহমান বলেন, ভবনের কোন জায়গা থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে মূলত তার সন্ধানেই আমরা আলামত সংগ্রহের কাজ করছি। বিস্ফোরণে ভবনের কোন জায়গায় সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানের ধোঁয়া বা বিভিন্ন আলামত খুঁজে বের করা হচ্ছে।

তিনি বলেন, ভবনের কিছু জায়গা আমরা সোয়াভিং করেছি। দেখা গেছে ভবনের গ্রিল ধরে নাড়ালে সেটি নড়ে যাচ্ছে। সেই সঙ্গে দেয়ালও নড়তে দেখা গেছে। ঘটনাস্থলে এখনো কোনো বিস্ফোরক দ্রব্য বা মিথেন গ্যাস রয়েছে কি না তা জানতেও আলামত নেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের সাততলা ও পাঁচতলা দুটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com