1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথের অকুতোভয় সৈনিক মোঃ ফজলুল হক ফজলু’র মৃত্যুঃ সাদ এরশাদের শোক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথের অকুতোভয় বীর সেনানী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় যুব সংহতি’র কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এবং কাওরান বাজার ব্যবসায়ী সমিতির একাধিক বারের নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক ফজলু (৫৭) কিছুক্ষণ পূর্বে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পল্লীবন্ধু এরশাদ-রওশন পুত্র, রংপুর-০৩ (সদর) আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ ।

সংগ্রামী এই জাপা নেতার মৃত্যু সংবাদ শুনে, গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে সাংসদ সাদ এরশাদ বলেন, পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনে যখন তৎকালীন রাজনৈতিক দলগুলোর নির্মমতার আবহে জাতীয় পার্টি। তখন কাওরান বাজার সহ এর আসপাশের এলাকায় এরশাদ আদর্শের কর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথের আন্দোলনে নেমে এসেছিলেন তিনি। স্বীকার হয়ে ছিলেন তৎকালীন শাষক শ্রেণী এবং বিরোধী দলগুলোর বর্বরোচিত হামলা, মামলার। পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী নেতাকর্মীরা মৃত্যুবরণ করে চিরতরে চলে যাওয়া মোঃ ফজলুল হক ফজলুকে সবসময় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তাঁর এই চলে যাওয়া জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির জন্য একটি অপূরুণীয় ক্ষতি বয়ে এনেছে। সেই ক্ষতি ও স্মৃতি মুছে ফেলা সম্ভব নয়।

সাদ এরশাদ এমপি, মরহুম মোঃ ফজলুল হক ফজলুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং তাঁর রেখে যাওয়া শোকাভিভূত পরিবার এবং পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com