1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

পবিত্র শবেবরাত কাল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল মঙ্গলবার পবিত্র শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ মুক্তি। আরবিতে ‘লাইলাতুল বরাআত’ বা মুক্তির রাত বলা হয়।

সারা বিশ্বের মুসলিমরা নামাজ, রোজা, জিকির, তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটি কাটিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র ও পুরো বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন সবাই।

শবেবরাত উপলক্ষে পুরো মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতে আমরা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার কাছে তার অশেষ অনুগ্রহ কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য অব্যাহত অগ্রগতি ও কল্যাণের প্রার্থনা জানাই।

প্রধানমন্ত্রী তার বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শবেবরাত উপলক্ষে আগামীকাল মাগরিব ও এশার পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com