1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

কু‌মিল্লা চেম্বার সভাপ‌তি মাসুদ পারভেজ আর নেই

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : কুমিল্লার বর্ষিয়ান নেতা প্রয়াত আফজল খান পুত্র ও কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান (ইমরান খান) আর নেই।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার কুমিল্লা শহরের ঠাকুরপাড়াস্থ নিজ বাসায় ঘুমের মধ্যে মারা যান তিনি। পরে  কুমিল্লা মুন হসপিটালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় বোন কু‌মিল্লা মহানগর আওয়ামীলী‌গের সাবেক সহ-সভাপ‌তি সংর‌ক্ষিত নারী আসনের সংসদ সদস‌্য আঞ্জুম সুলতানা সীমা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।মৃত্যুকালে তিনি ২ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মাসুদ পারভেজ খান ইমরান কু‌মিল্লা চেম্বার অব কমার্সের সভাপ‌তি ,এফ‌বিসি‌সিআই প‌রিচালক ও কেন্দ্রীয় আওয়ামীলী‌গের তথ‌্য ও গ‌বেষণা উপ ক‌মি‌টির সদস‌্য ছিলেন।তিনি ২০১৪ সালে কু‌মিল্লা-৬ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে‌ছিলেন।
জানাযার নামায আজ (সোমবার) রাত ৯টায় কান্দিরপাড়স্থ টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com