1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা

টাইগারদের বড় টার্গেট দিলো ইংলিশরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২১০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যাটিং উইকেটে নিজের নৈপুণ্য প্রদর্শন করেছেন জেসন রয়। এই ওপেনারের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ৩২৬ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইংল্যান্ডের হয়ে জেসন রয়ের সঙ্গে ইনিংস উদ্বোধনে নামেন ফিল সল্ট। প্রথম ছয় ওভার নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ওপেনার।

সপ্তম ওভারে এসে আনন্দের উপলক্ষ পায় স্বাগতিক দল। তাসকিন আহমেদের বল সল্টের ব্যাট ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর কাছে। দারুণ দক্ষতায় ডাইভ দিয়ে বলটি তালুবন্দী করেন তিনি। সল্ট ফেরেন ৭ রানে।

দ্বিতীয় উইকেটে ৫৮ রানের জুটি গড়েন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। ১১ রানে মালান ফিরলে ভাঙে এ জুটি। এর আগে ৫৪ বলে অর্ধশতক পূরণ করেন রয়। চারে নেমে এদিনও সুবিধা করতে পারেননি জেমস ভিন্স। এ ব্যাটার ৫ রান করে সাজঘরে ফেরেন।

এরপর রয়কে সঙ্গে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিতে থাকেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। দুজনের ১০৯ রানের জুটিতে দ্রুতগতিতে এগোতে থাকে ইংল্যান্ড। মাঝে ১০৪ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরির দেখা পান রয়।

ভয়ংকর হয়ে ওঠা রয়কে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ১২৪ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন এ ওপেনার। তার জায়গায় নেমে ১ রানের বেশি করতে পারেননি উইল জ্যাকস।

ইনিংসের বাকি অংশে ঝড় তোলেন বাটলার ও মঈন আলী। মূলত এ দুজনের তাণ্ডবে ইংলিশদের সংগ্রহ ৩০০ ছাড়ায়। যেখানে বাটলার ৬৪ বলে ৭৬ ও মঈন আলী ৩৫ বলে ৪২ রানের ইনিংস উপহার দেন।

শেষদিকে স্যাম কুরানের অপরাজিত ৩৩ রানের ক্যামিওতে ইংল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ তিনটি, মেহেদী হাসান মিরাজ দুটি এবং সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com