1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ, সরকারের কর্মকাণ্ডে ‘আরও পর্যবেক্ষণ’ চায় এনসিপি কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেন সংঘর্ষ: ১২ মৃত্যু, তিন তদন্ত কমিটি গঠন, দুই গেটম্যান বরখাস্ত ঈদে সাংবাদিকদের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা?

লিগ জয়ের সম্ভাবনা আরও কমে গেল রিয়াল মাদ্রিদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পয়েন্ট তালিকায় যে চিত্র ফুটে উঠছে, সেই বাস্তবতা অনেকটাই মেনে নিলেন কার্লো আনচেলত্তি। যদিও আশা তিনি ছাড়ছেন না পুরোপুরি। তবে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর রিয়াল মাদ্রিদ কোচ স্পষ্ট করেই বললেন, লিগ শিরোপা জয় এখন আরও কঠিন হয়ে উঠল তার দলের জন্য।

চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ ধুঁকছে লা লিগায়। গত কয়েকদিনের মধ্যেই তা দেখা গেল ভালোভাবে। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় লিভারপুলের মাঠে ৫-২ গোলের দুর্দান্ত জয় পাওয়া রিয়াল লা লিগায় শনিবার (২৫ফেব্রুয়ারি) রাতে পয়েন্ট হারাল নিজেদের মাঠে আতলেতিকোর বিপক্ষে।

এই পয়েন্টও অবশ্য তাদের জন্য অনেকটা স্বস্তির। ১০ জনের আতলেতিকোর বিপক্ষে যে তারা পিছিয়ে পড়েছিল ৭৮তম মিনিটে। মিনিট সাতেক পর গোল করে রিয়ালকে রক্ষা করেন ক্লাবের জার্সিতে মাত্র দ্বিতীয়বার মাঠে নামা ১৮ বছর বয়সী ফরোয়ার্ড আলভারো রদ্রিগেস। এই ড্রয়ের পর ২৩ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৫২। বার্সেলোনা শীর্ষে আছে আরও ৭ পয়েন্ট বেশি নিয়ে, ম্যাচও তারা খেলেছে একটি কম।

লিগের সম্ভাব্য বাস্তবতা তাই এখন মেনে নিচ্ছেন আনচেলত্তি। এই ড্রয়ের জন্য রিয়াল মাদ্রিদ কোচ দায় দিলেন মানসিক ক্লান্তিকে। তিনি বলেন, এখনই আশার শেষ দেখছি না। তবে এটা ঠিক, লিগ শিরোপা জয় এখন খুবই কঠিন। আজকের ম্যাচের আগেও আসলে কঠিন ছিল, এখন আরও কঠিন হয়ে উঠল। তবে আমরা চেষ্টা করে যাব।
আনচেলত্তি আরও বলেন, আজকে শারীরিক সমস্যার চেয়ে মানসিক দিক থেকে আমরা বেশি ভুগেছি। যথেষ্ট তরতাজা ছিলাম না আমরা। বিশেষ করে, ওরা যখন ১০ জনের দল হয়ে গেল। আমরা ওদেরকে গোল করতে দিয়েছি এবং নিজেরা গুছিয়ে উঠতে পারিনি। প্রথমার্ধে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারলেও তাড়না খুব তীব্র ছিল না। পরে আমরা একজন বেশি নিয়ে খেলার ফায়দাও নিতে পারিনি।

হতাশার এই ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের বড় প্রাপ্তি রদ্রিগেসের পারফরম্যান্স। রিয়ালের ‘বি’ দল বা কাস্তিয়ার এই ফরোয়ার্ড সপ্তাহখানেক আগে প্রথমবার মাঠে নামেন মূল দলের হয়ে। ওসাসুনার বিপক্ষে সেদিন ৮৮তম মিনিটে নেমেই তার প্রতিভার ঝলক দেখান। দলের জয় নিশ্চিত করা গোলটি তিনি বানিয়ে দেন দারুণভাবে। ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, রদ্রিগেসকে মূল দলে নিয়মিত পেতে কাস্তিয়ার কোচ রাউল গনসালেসের সঙ্গে কথা বলবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com