1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
*আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

কোটালীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী কাল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এছাড়াও ৪৪টি প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এসব তথ্য নিশ্চিত করেছেন।

সফর সূচি অনুযায়ী, নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

এর আগে ২০১৮ সালের ১২ ডিসেম্বর কোটালীপাড়ায় যান প্রধানমন্ত্রী। উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। এরপর টুঙ্গিপাড়ায় গেলেও কোটালীপাড়ায় যাওয়া হয়নি তার।

এদিকে চার বছর পর প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা মহাসড়কসহ আশপাশের প্রতিটি জেলার রাস্তার দুই পাশ তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি (টিটি) হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ-খবর নিচ্ছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com