1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

বাংলাদেশ থেকেই হচ্ছে সার্কের নতুন মহাসচিব

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সার্কের বর্তমান মহাসচিব শ্রীলঙ্কার ইসালা রুয়ান ভিরাকনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এরপর আফগানিস্তান থেকে মহাসচিব নিয়োগের কথা থাকলেও দেশটিতে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে তার আর হচ্ছে না।

সে কারণে বাংলাদেশ থেকে সার্কের পরবর্তী মহাসচিব নিয়োগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো। তাই, তিন বছরের জন্য বাংলাদেশ থেকেই হবে সার্কের নতুন মহাসচিব।

জানা গেছে, তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলে পর এখন পর্যন্ত কোনো দেশের স্বীকৃতি না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু দেশটিকে বিশ্বের কোনো দেশই স্বীকৃতি দেয়নি। তাই, মহাসচিব নিয়োগের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। নেপাল সবাইকে বিষয়টি বোঝাতে সক্ষম হয় এবং অন্যান্য দেশগুলো বিষয়টি মেনে নেয়।

সাধারণত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অথবা সাবেক কূটনীতিককে মহাসচিব নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশের উদ্যোগে সার্ক গঠিত হয়। সার্কের সচিবালয় নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশের আবুল আহসান সার্কের প্রথম মহাসচিব ছিলেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৮৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com