1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

পারলেন না মাশরাফী, রেকর্ড চতুর্থ শিরোপা কুমিল্লার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে

দলের শিরোপা জয়ে ৫২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কুমিল্লার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস।

দলের জয়ে ১৭ বলে ২ চার আর এক ছক্কায় অপরাজিত ২৫ রান করেন মঈন আলী। এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ বলের ৫৯ রানের জুটিতে বড় স্কোর গড়ার পূঁজি পায় তারা।

২ উইকেটে ১৩৪ রান করা সিলেট পরের ৩০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭৫ রানে ইনিংস গুটায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৩.১ বলে ৩৪ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৫৭ বলে ৭০ রানের জুটি গড়েন ওপেনার লিটন কুমার দাস। তাদের এই জুটিতে জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা।

৫৫ রান করে লিটন আউট হলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন জনসন। এই জুটিতে ৪০ বলে অনবদ্য ৭২ রান করে ৪ বল আগেই দলের শিরোপা নিশ্চিত করেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com