1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

শ্যামপুর-যাত্রাবাড়ী থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) তাদের আটকের বিষয়টি জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

আটকরা হলেন- সম্রাট (২০), শান্ত (১৯), সোহাগ (১৯), ফারুক (১৫), রবিন (১৭), অর্ণব (১৬), বিবেক (১৫), তুহিন (১৬), রিফাত (১৬), রাব্বি (১৬), জিসান (১৬), এহেমাদ (১৬), ইসমাম হোসেন (১৭) ও রবিউল ইসলাম (১৬)।

ফরিদ উদ্দিন জানান, আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার বিভিন্ন এলাকায় পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল, ল্যাপটপসহ সবকিছু ছিনিয়ে নিতো।

চুরি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করতে শো-ডাউন করে সাধারণ মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করে আসছিল।

আটকদের মধ্যে সম্রাট, শান্ত ও সোহাগকে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত ছিনতাই মামলায় হস্তান্তর করা হয়েছে। বাকি ১১ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com