1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
**“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা

প্রাথমিকে আরও শিক্ষক নিয়োগের সুখবর দিলেন প্রতিমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ে আরও সাত হাজার শিক্ষক নিয়োগের কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, দুই থেকে তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ শেষ হবে। এরই মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বদলি প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃজেলা, আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশনের মধ্যে বদলির কাজ চলতি মাসে শুরু হচ্ছে। এ জন্য সফটওয়্যারের কিছু কাজ করতে হবে। শিগগিরই আমরা তা শুরু করে দিচ্ছি।

তিনি বলেন, আমরা এরই মধ্যে উপজেলার মধ্যে বদলি শুরু করেছি। প্রথম পর্যায়ে মাত্র ৭ দিনের মধ্যে ২৫ হাজার শিক্ষকের বদলি সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রমের পরিকল্পনা বাস্তবায়নের পথে। সেই সঙ্গে পাইলটিং করে প্রায় ৪ লাখ শিক্ষককে দ্রুততম সময়ে বদলির জন্য গত বছরের ২২ ডিসেম্বর সংশোধিত অনলাইন বদলি নীতিমালা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com