1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনপ্রত্যাশা পূরণে ইশতেহার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু, সচিবালয়ের বৈঠকে সিদ্ধান্ত বিধিবদ্ধ নিয়মেই সমাধান, ‘মব’ সংস্কৃতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ‘মাননীয় নয়, আমি জনগণের কামলা’ — দায়িত্ববোধের বার্তা দিলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ রাষ্ট্র সবার— কথায় নয়, কাজে প্রমাণের সময় এখন রোজাজুড়ে স্কুল বন্ধে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, ২৯ মার্চ খুলবে ক্লাস সাংবাদিকদের সমস্যা সমাধানেই গণমাধ্যমের উন্নয়ন: তথ্যমন্ত্রী স্বপনের অঙ্গীকার পাবনায় বিদ্রোহীর আগুনে পুড়লো বিএনপির দুই হেভিওয়েটের কপাল।

৬ টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৈশ্বিক নানা প্রতিকূলতার মধ্যেও দেশের পোশাক খাত এগিয়ে যাচ্ছে। এই খাত কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখছে। এজন্য সরকার এই খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে। কোনো কলকারখানা যেন বন্ধ হয়ে না যায় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গণভবন থেকে জাতীয় বস্ত্র দিবসের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রতিষ্ঠিত বিভিন্ন জেলায় ছয়টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধনও করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের কারণে হারানো মসলিন ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। গবেষণার মাধ্যমে এটিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার চেষ্টা চলছে।

নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে পোশাক খাত বিশেষ ভূমিকা রাখছে। এই খাতের উদ্যোক্তাদের বিশেষ নির্ভরতা কমানোর আহ্বান জানিয়ে সরকারপ্রধান জানান, তার সরকার পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নতিতে কাজ করছে। অনেক উন্নত দেশের চেয়েও বাংলাদেশের পোশাক কারখানার পরিবেশ ভালো এবং শ্রমিকদের স্বাধীনতা বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com