1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

বুয়েটে আবরার হত্যা: আজীবন বহিষ্কৃত বিটুর অনলাইন ক্লাসে অংশগ্রহণ!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটু অনলাইন ক্লাসে অংশ নিয়েছেন। এ নিয়ে বুয়েট শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ ঘটনায় শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রাসাদ মজুমদারকে চিঠি দিয়েছেন।

সংশ্লিষ্টরা জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় আন্দোলনের মুখে ফুটেজ দেখে ডিসেম্বরের ১ তারিখ তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুয়েটের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন ২৬ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করে। তালিকায় ১৭ নম্বর ছিলেন কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬ ব্যাচের আশিকুল ইসলাম বিটু।

বুয়েট প্রশাসন সূত্র জানায়, হাইকোর্টের আদেশের কপি সম্বলিত গত ২৪ ফেব্রুয়ারি ক্লাসে অংশগ্রহণ করার অনুমতি চেয়ে আবেদন করেন বিটু। পরে ৪ এপ্রিল এটি গৃহীত হয় এবং ২২ মে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেন তিনি।

এসময় শিক্ষার্থীরা ক্লাস না করা, ক্যাম্পাস শেয়ার না করার কথা জানিয়ে ফের বহিষ্কারের দাবিতে চিঠি দেয়।

এ বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশনা নিয়ে সে ক্লাসে অংশগ্রহণ করেছে। সূত্র: বাংলানিউজ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com