1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

আলোচনায় সাকিব, যা বললেন তামিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
  • ৩২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করে রানের ফুলঝুরি ছুটিয়েছেন সাকিব আল হাসান। তবে এই পজিশনে তিনি নিয়মিত নন। মাঝে নাজমুল হোসেন শান্ত ব্যাট করেছেন এই পজিশনে। তবে এবার মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন শান্ত। ফলে পছন্দের পজিশনে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এমটাই জানিয়েছেন।

তামিম বলেন, ‘সাকিব তিনে ব্যাট করবে। তার সামর্থ্যের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সেই সঙ্গে এটাও বুঝতে হবে, ২০১৯ বিশ্বকাপে সে যা করেছে তা অবিশ্বাস্য (৮ ম্যাচে ৬০০ রান)। তাকে আবারও সেরকম কিছু করতে দেখতে আমি খুশিই হবো, তবে এটা সবসময় সম্ভব নয় এবং এটা আমাদের মেনে নিতে হবে।’

সাকিবের মতো আইপিএল খেলে ফেরার পর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ফিরছেন মোস্তাফিজুর রহমানও। আইপিএলে নিজের পুরনো রূপ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ২৫ বছর বয়সী পেসার। কিন্তু তামিম এত স্বল্প সময়ের পারফরম্যান্স দিয়ে তাকে বিচার করতে চান না, ‘দেখুন, কারো পারফরম্যান্স নিয়ে আমরা যা ভাবি তা মিডিয়ার চেয়ে আলাদা। মাত্র ৩-৪ ম্যাচের পারফরম্যান্স দিয়ে কিছু বিচার করা ঠিক হবে না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com