1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুম এমপি—ইসির গেজেট প্রকাশ, আইনি জটিলতার মধ্যেই চূড়ান্ত ঘোষণা পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্বলতা: ৮ কারণে চাপে মমতা বন্দ্যোপাধ্যায় বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

বিএনপি আগুন আর লাঠি নিয়ে এলে, খেলা কাকে বলে দেখানো হবে : সেতুমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচিতে কোনো বাধা দিতে চাই না। তবে এবার খেলা হবে। খেলা হবে, যদি তারা সহিংস পরিস্থিতির সৃষ্টি করে, আগুন আর লাঠি নিয়ে আসে, তবে খেলা কাকে বলে, তা দেখানো হবে।

আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ফখরুল এখন নাটক শুরু করেছে। কোথাও সমাবেশ হলেই তাদের নাটক শুরু হয়। তারা এক সপ্তাহ আগে থেকেই হাঁড়ি-পাতিল, কাঁথা-বালিশ, লেপ-তোশক, কম্বল, পাটি, মশার কয়েল নিয়ে সেখানে জড়ো হয়। তারপরও বলে সরকার বাধা দিচ্ছে। কুমিল্লায় তো কেউ বাধা দেয়নি। আমরা রাজশাহীতে বলে দিয়েছি পরিবহন ধর্মঘট না করতে। ঢাকার সমাবেশেও বলে দিয়েছি পরিবহন চলবে। ঢাকায় সমাবেশ করতে তাদের কোনো বাধা দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলে দিয়েছেন পরিবহন ধর্মঘট না করতে।

তিনি আরও বলেন, নির্বাচনে দেখা যাবে কারা জয়ী হয়। সরকারের পতন চেয়ে লাভ নেই। বাংলাদেশের পরিস্থিতি এখনো অনেক রাষ্ট্র থেকে ভালো আছে। শেখ হাসিনা যতদিন আছে বাংলাদেশ ততদিন ভালো থাকবে। শেখ হাসিনার সরকার আরেকবার দরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আসলে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না। এদের মুখে মধু অন্তরে বিষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com