1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডয়চে ভেলেকে তারেক রহমান: একক সরকার, জিরো টলারেন্সে দুর্নীতি দমন নির্বাচন শেষ হলেই দায়িত্ব হস্তান্তর, গুজব-অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো মা–বাবার কবর জিয়ারতে গণতন্ত্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত তারেক রহমান পোর্ট কলোনীতে জননেতা আমির খসরু মাহামুদ চৌধুরীর ধানের শীষের সমর্থনে গন মিছিল……. ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল, প্রশাসনিক সংস্কার ও সামাজিক সুরক্ষার অঙ্গীকার তারেক রহমানের মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভোটে ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলায় কোনো আপস নয়: তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ভোটই একমাত্র বৈধ শক্তি: ড. খন্দকার মোশাররফ ভোটের দিন মোবাইল নিষিদ্ধ: শৃঙ্খলা নাকি নিয়ন্ত্রণ?

ছাত্রলীগের সম্মেলনের তারিখ ফের পরিবর্তন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ১৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলনের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ নভেম্বর) নতুন এ সিদ্ধান্তের কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ৮ ডিসেম্বর করা হয়। সেটিও এখন পরিবর্তন করা হলো।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউল না থাকার কারণে ৮ ডিসেম্বরের পরিবর্তে ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com